অদ্য ০২ এপ্রিল ২০২৬খ্রি: সকাল আনুমানিক ০৭:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানাধীন ইসদাইর ৫২ বাড়ি হতে ফতুল্লা থানার এসআই/নন্দন চন্দ্র সরকার, এসআই/শামীম হোসেন সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা, অপহরণ, মাদকসহ ১২ টি মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাক (৫০) ও তার ছেলে মোঃ ওয়াসিম (২২) দ্বয়ের দখল হতে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি সহ গ্রেফতার করে। রাজ্জাকের বিরুদ্ধে ০২ টি হত্যা, ০২টি অপহরণ, ০২টি মাদক ও চাঁদাবাজির মামলা সহ ১২টি মামলা ও তার ছেলে মোঃ ওয়াসিম এর বিরুদ্ধে ০১টি হত্যা, ০২টি অপহরণ, ০১টি অস্ত্র আইনে, ০১টি ডাকাতির প্রস্তুতি, ০১টি চাঁদাবাজির মামলা সহ ০৭টি মামলা রয়েছে। আসামিদ্বয় এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে মাদক ব্যবসা করে। তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানার মামলা নং- ০৬, তারিখ- ০২/০৪/২০২৬খ্রি: ধারা- 19(f) The Arms Act, 1878 রুজু করে রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাস ও মাদক নির্মুলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সন্ত্রাস ও মাদক নির্মুলে বদ্ধ পরিকর।

